ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা, বিদ্রোহীদের প্রভাব সীমিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। পোরশা, সাপাহার ও নিয়ামতপুর—এই তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। যদিও এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যেই।

এই আসনে বিএনপি থেকে এবার মনোনয়ন পেয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। তবে, একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়ামতপুর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। ডা. ছালেক চৌধুরীর এই আসনে শক্ত অবস্থান রয়েছে। তবে দলীয় প্রতীক না পাওয়ায় তার অনুসারী ও সমর্থকরা বর্তমানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি ধানের শীষের নির্বাচনী লড়াইয়ে বড় কোনো প্রভাব ফেলবে না, বরং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

নওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা, বিদ্রোহীদের প্রভাব সীমিত

আপডেট সময় : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬