ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকতে দেব না, বরং সকল মানুষের মধ্যে একতাই প্রতিষ্ঠা করব। অতীতে বিএনপি যেভাবে এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, ভবিষ্যতেও তাই করবে। আমাদের একমাত্র পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি।”

শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন, বারবার তা হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। আমরা আর সেই পথে যেতে চাই না।”

বিএনপি নেতা বলেন, “আমাদের গণঅভ্যুত্থানের শহীদ, আমাদের সন্তান এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করা যাবে না। কারণ, এ দেশের মানুষ জানে, সেই সময় আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।”

বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে। বিএনপিই স্বাধীনতার পক্ষের দল। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের গণতন্ত্রকে আরও বেগবান করতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনারসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৪৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬