ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জননিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন ড. শেখ ফরিদুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বরে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দর ও ইপিজেডের শ্রমিক এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মৎস্যজীবীসহ এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের শ্রমের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে। এই জনপদকে সমৃদ্ধ করতে হলে সবার অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিএনপিকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী বলেন, দলের চরম দুঃসময়ে গত ১৭ বছর ড. শেখ ফরিদুল ইসলাম নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমান তাকে এই অঞ্চলের অভিভাবক হিসেবে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার গঠনে রামপাল-মোংলা আসনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ব্যক্তিগত সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

জননিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন ড. শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় : ০১:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬