ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টেকনাফকে পর্যটন নগরী ও বন্দর করিডোর চালুর প্রতিশ্রুতি মাওলানা আনোয়ারীর

টেকনাফকে একটি আধুনিক পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা এবং বন্ধ থাকা বন্দর করিডোর পুনরায় সচল করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টেকনাফ পৌরসভা ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। ১০ দলীয় জোট সমর্থিত এই প্রার্থী তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জনমত গঠনে এই সভার আয়োজন করেন।

মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দেশের সাধারণ মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে টেকনাফের বিভিন্ন খাত যেমন—বন্দর, করিডোর, পরিবহন স্ট্যান্ড এবং প্রাকৃতিক সম্পদ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অপচেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, টেকনাফবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

দেশে বর্তমানে সুশাসনের অভাব ও দুর্নীতির বিস্তার ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফের জনপদে বর্তমানে এক ধরনের বেইনসাফি চলছে। আমরা এই অঞ্চলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই। দুর্নীতি, দখলদারি ও মামলাবাজির বিরুদ্ধে আজ সাধারণ মানুষ সোচ্চার হয়েছে, যার প্রতিফলন হিসেবে নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বন্দর কেন্দ্রিক বাণিজ্যের বিষয়ে মাওলানা আনোয়ারী বলেন, নির্বাচিত হলে টেকনাফ বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল করা হবে এবং এটি হবে সম্পূর্ণ সিন্ডিকেটমুক্ত। কোনো বিশেষ গোষ্ঠীর হাতে বন্দরের ইজারা দেওয়া হবে না। বরং ব্যবসায়ীদের জন্য একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে সাধারণ ব্যবসায়ীরা বৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুর হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা রফিকউল্লাহ এবং পৌর নেতা মোহাম্মদ ইসমাইলসহ আরও অনেকে। বক্তারা একটি সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা নুর আহমদ আনোয়ারীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

টেকনাফকে পর্যটন নগরী ও বন্দর করিডোর চালুর প্রতিশ্রুতি মাওলানা আনোয়ারীর

আপডেট সময় : ১১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬