ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোটি টাকার জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ক্রয়কৃত জমি দিনে-দুপুরে জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আওয়ালের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জয়নাল আবেদীন একজন অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট। দখলকৃত ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

এই ঘটনায় ভুক্তভোগী সেনা কর্মকর্তা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় আব্দুর রশিদের ছেলে শামীম আহমেদসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে ওই জমিটি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। শুক্রবার বিকেলে অভিযুক্ত শামীম আহমেদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে এবং চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে। এসময় বাধা দিতে গেলে জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

তবে জমি দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শামীম আহমেদ। তার দাবি, ওই জমির প্রকৃত মালিক তিনি নিজেই এবং বৈধ কাগজপত্রমূলে তিনি নিজের জমিতে অবস্থান নিয়েছেন। এখানে কোনো জোরপূর্বক দখলের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্তে জমি দখলের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি যেহেতু জমি সংক্রান্ত বিরোধ, তাই উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোটি টাকার জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬