ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চকরিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: ৫টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী রোকন গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর এক সফল অভিযানে ৫টি ধারালো দেশীয় অস্ত্রসহ মোঃ রোকন নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক রোকন ডুলাহাজারা ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘ দিন ধরে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে তিনি এক আতঙ্কের নাম হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথবাহিনী ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এসময় তার হেফাজত থেকে ৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃত রোকনের অপরাধের খতিয়ান বেশ দীর্ঘ। তার বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা, অস্ত্র মামলা ও ডাকাতিসহ অন্তত তিনটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে ধৃত রোকনকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এবং সন্ত্রাস দমনে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

চকরিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: ৫টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী রোকন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬