ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দীর্ঘ আড়াই দশক পর জামালপুরে জামায়াতের বড় জনসভা, কাল আসছেন আমির ডা. শফিকুর রহমান

দীর্ঘ ২৫ বছরের বিরতি ভেঙে জামালপুরে বড় ধরনের জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) শহরের ঐতিহাসিক সিংহজানি স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০১ সালে জামালপুরে জনসম্মুখে বড় ধরনের কোনো কর্মসূচি পালন করেছিল জামায়াত। দীর্ঘ আড়াই দশক পর আবারো বড় পরিসরে প্রকাশ্য জনসভার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণার ১১তম দিনে এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই সিংহজানি স্কুল মাঠে জনসভার প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং মাঠের সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসভাকে ঘিরে পুরো শহর ও আশপাশের এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।

আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় জামালপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। জেলা জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, কেন্দ্রীয় আমিরের ভাষণ শোনার জন্য দলীয় নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সন্ধ্যার মধ্যেই জনসভার মঞ্চসহ সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা জামায়াতের আমির মোঃ আব্দুস সাত্তার বলেন, “আমাদের জেলাজুড়ে প্রায় ৫০ হাজার সক্রিয় নেতা-কর্মী রয়েছেন। এর বাইরে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ এই জনসভায় যোগ দেবেন। আমরা ধারণা করছি, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আগামীকাল সিংহজানি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হবে।”

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভাটি স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীকাল দুপুরে নির্ধারিত এই জনসভায় ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

দীর্ঘ আড়াই দশক পর জামালপুরে জামায়াতের বড় জনসভা, কাল আসছেন আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১০:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬