ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কালিয়াকৈরে ঋণের বোঝা সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে ঋণের চাপ সইতে না পেরে লাল মিয়া (৫৫) নামের এক অটো রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া ওই এলাকার মৃত নালু মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে লাল মিয়া নিজ ঘরে ঘুমাতে যান। আজ শনিবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ঘরের ভেতর লাল মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাল মিয়া বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋণের কিস্তি ও পাওনাদারদের চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

কালিয়াকৈরে ঋণের বোঝা সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা

আপডেট সময় : ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬