ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গাজীপুর-১: লেবার পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ

গাজীপুর-১ আসনের বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী প্রার্থী নিজেই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সলঙোবাজারে নির্বাচনী গণসংযোগে যান চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। সেখানে একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে বাধা প্রদান করেন। উদ্ভূত পরিস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে তিনি পাশের একটি দোকানে চা পানের জন্য বসেন। অভিযোগ রয়েছে, সেখানে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি এসে তাঁকে ওই স্থান ত্যাগ করার নির্দেশ দেন এবং অশালীন আচরণসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। একপর্যায়ে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কায় তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

গাজীপুর-১: লেবার পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ

আপডেট সময় : ১০:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬