ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জামায়াত আমিরের কুড়িগ্রাম সফর: জনসভার অনুমতি প্রক্রিয়া চলমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে একটি নির্বাচনি জনসভায় অংশ নিতে যাচ্ছেন। জেলা জামায়াত আয়োজিত এই জনসভাটি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। যদিও জনসভার জন্য মৌখিক অনুমতি পাওয়া গেছে, তবে লিখিত অনুমতির অপেক্ষায় রয়েছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, ‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এই জনসভায় ভাষণ দেবেন। বুধবার সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই জনসভায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের সমাগম প্রত্যাশা করছে জামায়াত। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি শুরু করেছে দলটি।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন জানান, জনসভার জন্য কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ বরাদ্দ এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে জেলা রিটার্নিং অফিসার বরাবর আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, মৌখিকভাবে সম্মতি পাওয়া গেলেও, রবিবার নাগাদ লিখিত অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, সরকারি কলেজ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) সহ জামায়াতের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে। তিনি বলেন, আবেদনটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ও অন্যান্য গোয়েন্দা প্রতিবেদন হাতে পাওয়ার পরই জনসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

জামায়াত আমিরের কুড়িগ্রাম সফর: জনসভার অনুমতি প্রক্রিয়া চলমান

আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬