ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণে বিসিবির ট্রায়াল ক্যাম্প সম্পন্ন

দেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এবং জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানী স্পোর্টস অ্যারেনায় আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক ক্রিকেটার অংশ নেন।

বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের এই বিশেষ আয়োজনে প্রথম দিন মঙ্গলবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ক্রিকেটাররা ট্রায়ালে অংশ নেন। দ্বিতীয় দিন বুধবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ক্রিকেটারদের নৈপুণ্য যাচাই করা হয়। মূলত ক্রিকেটের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তির পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলী খান এবং উইংয়ের মেম্বার সেক্রেটারি ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। এছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সকল সদস্য, জাতীয় দলের কোচ এবং ক্লাসিফিকেশন দলের সদস্যরা উপস্থিত থেকে ক্রিকেটারদের দক্ষতা পর্যবেক্ষণ করেন।

ট্রায়াল ক্যাম্পের সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। উপস্থিত অতিথিরা বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটাররাই আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য আয়োজিতব্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিকল্পনা তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের ব্যবস্থাপনায় ‘বিসিবি হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।

ক্যাম্পের শেষ পর্যায়ে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। ক্রিকেটারদের উৎসাহ প্রদান এবং তাদের ক্রীড়া প্রতিভাকে মূল্যায়নের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণে বিসিবির ট্রায়াল ক্যাম্প সম্পন্ন

আপডেট সময় : ১১:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬