ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় রাজনৈতিক মেরুকরণ: জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উপজেলার কালই ও জামগ্রাম ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সর্বশেষ বুধবার সকালে কাহালু উপজেলার কালই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

এর আগে গত ২৫ জানুয়ারি উপজেলার জামগ্রাম ইউনিয়নে অনুরূপ এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ তালুকদার এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল মুহুরিসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ তার বক্তব্যে বলেন, “আমরা কাহালু-নন্দীগ্রামকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই এলাকাকে বাংলাদেশের একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী জনসেবার সুযোগ পেলে এই অঞ্চলকে সম্পূর্ণভাবে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাখা হবে।

এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জামায়াতে ইসলামীর উপজেলা আমির শাহিদ খান এবং সাধারণ সম্পাদক শহিদুর রহমান সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীদের এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে জামায়াতের ১১ দলীয় ঐক্যের গণমিছিল

বগুড়ায় রাজনৈতিক মেরুকরণ: জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ১০:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬