ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পাবনা-২ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হলেন মুহাম্মাদ আসাদুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের প্রচার কার্যক্রম বেগবান করতে পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক) আসনে অ্যাম্বাসেডর হিসেবে মুহাম্মাদ আসাদুল্লাহর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সংসদীয় আসনে একজন করে প্রতিনিধি নিয়োগের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ দলটির গণভোট বিষয়ক উপকমিটির প্রধান ফরিদুল হক আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করেন। মুহাম্মাদ আসাদুল্লাহ বর্তমানে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দলটির প্রেস উইং এবং নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপকমিটিরও অন্যতম সদস্য।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “আসন্ন গণভোট আমাদের জাতীয় জীবনের জন্য একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। বাংলাদেশ আগামী দিনে কোন পথে পরিচালিত হবে এবং দেশের রাজনীতিতে জনমানুষের প্রত্যাশার প্রতিফলন কীভাবে ঘটবে, তা এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, পাবনা-২ আসনের সর্বস্তরের মানুষের কাছে ‘হ্যাঁ’ ভোটের সুফল তুলে ধরে তিনি এই আসনে বিপুল বিজয় নিশ্চিত করতে সক্ষম হবেন।

পেশাগত জীবনে মুহাম্মাদ আসাদুল্লাহ একজন লেখক, সাংবাদিক ও উপস্থাপক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি দীর্ঘ ১৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ বেতারে টকশো উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে। একজন সৃজনশীল লেখক হিসেবে ইতোমধ্যে তার সাতটি বই প্রকাশিত হয়েছে, যেখানে সমাজ ও রাজনীতির সমকালীন চিত্র ফুটে উঠেছে।

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার লেখনী আন্দোলনকে বেগবান করতে বিশেষ অবদান রাখে। এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির নীতি ও আদর্শের সঙ্গে যুক্ত রয়েছেন। একজন মিষ্টভাষী ও সমাজসচেতন মানুষ হিসেবে পাবনাসহ দেশজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে তার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এখন থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি পাবনা-২ আসনে গণভোটের পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

পাবনা-২ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর হলেন মুহাম্মাদ আসাদুল্লাহ

আপডেট সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬