ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদ

বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় জামায়াত আমির ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতের সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনাকালে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার গভীর ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে।

জামায়াত আমির ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের দখলদারিত্ব ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, ফিলিস্তিন একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও অমানুষের কাজ বরদাশত নয়’: বিরোধীদলীয় নেতা

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদ

আপডেট সময় : ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬