ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

নির্বাচনী প্রচারে ‘সমান সুযোগ’ নেই, হামলার অভিযোগ এনসিপি প্রার্থীর

ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ অনুপস্থিত। বুধবার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্তা করা হয় এবং তার সমর্থক-কর্মীদের বাধা দেওয়া হয়, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন তাকে ‘সমান সুযোগের ক্ষেত্র’ বলা যায় না।

নাহিদ ইসলাম এদিন গণসংযোগকালে তার প্রতীক ‘শাপলা কলি’তে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ মার্কায় সিল মারার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার থেকে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটছে। সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণের শিকার হতে হচ্ছে। বিশেষ করে, এনসিপির দুই প্রার্থী— ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনের প্রার্থীরাও হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে তিনি জানান।

একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম তৈরির অপচেষ্টা চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যে দল এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, তারা ভবিষ্যতেও তা আরও বাড়াবে। তাদের জনগণের ওপর ভরসা কম। ১১ দলের পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে, তারা তাকে ভয় পাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বীদেরও ভয় পাচ্ছে। এ কারণেই তারা সন্ত্রাসী কার্যক্রম ও বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেন এনসিপি’র এই নেতা। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। এখনই এসব বন্ধ করা না গেলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।

নিজ এলাকার ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন, তিনি এমন একটি বাংলাদেশ চান যেখানে সত্যিকার অর্থে পরিবর্তন ও সংস্কার আসবে। একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

নির্বাচনী প্রচারে ‘সমান সুযোগ’ নেই, হামলার অভিযোগ এনসিপি প্রার্থীর

আপডেট সময় : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬