ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভারতের রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শোক প্রস্তাব গৃহীত, উপস্থিত ছিলেন মোদি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গ্রহণ করেছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা। বুধবার অনুষ্ঠিত এই অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। শোক প্রস্তাব গ্রহণের পর খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে অধিবেশনে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন অধিবেশন শুরুর পর নথি পেশের আগেই প্রয়াতদের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এতে খালেদা জিয়ার পাশাপাশি রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন এবং সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব পাঠের পর উপস্থিত সদস্যরা প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।

রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে বুধবার রাজ্যসভার এই অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং রাজ্যসভার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন। ভারতীয় পার্লামেন্টে একজন বিদেশি সাবেক রাষ্ট্রপ্রধানের প্রতি এমন শোক প্রস্তাব গ্রহণকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ভারতের রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শোক প্রস্তাব গৃহীত, উপস্থিত ছিলেন মোদি

আপডেট সময় : ০৮:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬