ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ট্রাম্পের ‘ভিক্ষা’ মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি, দিলেন কড়া জবাব

জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন যে, জি-৭ সম্মেলনের ফাঁকে মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করেছিলেন। তিনি আরও বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য খুবই মরিয়া ছিলেন এবং তিনি রাজি না হলেও পরে খারাপ লাগায় রাজি হন।

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন যে, তিনি বা ইতালি কখনো কারও কাছে কিছু ‘ভিক্ষা’ চায় না। মেলোনি ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের প্রতি এমন আচরণ করেন। তিনি বলেন, ‘আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। এটি প্রথমবার নয়। হতাশাজনক বিষয় হলো, পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রতি তিনি এমন কঠোর অবস্থান দেখান না; বরং তাদের নেতাদের প্রতি অনেক বেশি সহনশীলতা প্রদর্শন করেন।’

এই ঘটনায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইতালির প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে করা গুরুতর ও অপমানজনক মন্তব্য পুরো ইতালিকেই অপমান করেছে। এজন্য আগামী ২১ ও ২২ জুন নির্ধারিত আমার যুক্তরাষ্ট্র সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ট্রাম্পের ‘ভিক্ষা’ মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি, দিলেন কড়া জবাব

আপডেট সময় : ০৬:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬