ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামুনুল হকের তীব্র নিন্দা

সিলেটে দিনব্যাপী বিভিন্ন সমাবেশ শেষে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে অনুষ্ঠিত এই পথসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার কঠোর সমালোচনা করেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১-দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

শহীদ ওসমান হাদির নির্বাচনি এলাকায় এনসিপি নেতা ও জুলাইযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, তা প্রমাণ করে বিরোধীরা এখন উম্মাদ ও পাগল হয়ে গেছে। তারা সন্ত্রাস, হামলা-মামলা আর জুলুমের মাধ্যমে তাদের আসন্ন ভূমিধস পরাজয়কে ঠেকিয়ে দিতে চায়। কিন্তু এসব ছলচাতুরি করে আর কাজ হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামুনুল হকের তীব্র নিন্দা

আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬