ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন যে, তার দেশ কোনো ধরনের অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে (X) প্রকাশিত এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি উল্লেখ করেন যে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষার শিক্ষা পেয়েছে তেহরান।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পোস্টে আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরান সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সমঝোতা যুদ্ধ বন্ধ এবং আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ তবে তিনি এও জানান যে, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন যে, সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর একটি বৃহত্তর চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা শুরু হবে।
রিপোর্টারের নাম 






















