ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র নস্যাৎ: এফবিআইয়ের হাতে গ্রেপ্তার ৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে মিক্সড মার্শাল আর্টস (ইউএফসি) ইভেন্ট চলাকালে একটি বড় ধরনের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। গ্রেপ্তারকৃতদের মধ্যে টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক মাধ্যম এক্সে (X) এক পোস্টে জানিয়েছেন, ‘কয়েকটি রাজ্যে অভিযান চালানোর ফলে একাধিক ব্যক্তি এখন হেফাজতে রয়েছেন। পরিকল্পিত হামলা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে।’

প্রসিকিউটরদের অভিযোগ, এই হামলার পরিকল্পনাকারীদের উদ্দেশ্য ছিল বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো। তাদের আরও পরিকল্পনা ছিল, আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়া। এরপর দ্বিতীয় ধাপে হামলাকারীদের একটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালাবে।

আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। যদিও তাদের সবাই ওই ইউএফসি ইভেন্টে উপস্থিত ছিলেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র নস্যাৎ: এফবিআইয়ের হাতে গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১২:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬