ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের, ১১ ঘটনার সচিত্র তথ্য প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণার সময় নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির অভিযোগ তুলে এর সচিত্র তথ্য প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘটনার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত নারীরা, বিশেষ করে জামায়াতের নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলা, মারধর ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। একে নারীর নিরাপত্তার ক্ষেত্রে এক গভীর জাতীয় উদ্বেগ হিসেবে অভিহিত করেন তিনি।

তিনি আরও বলেন, এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। আজ যারা হামলার শিকার হচ্ছেন, তারা একটি নির্দিষ্ট দলের হতে পারেন; কিন্তু এই সংস্কৃতি বন্ধ না হলে ভবিষ্যতে যেকোনো দলের নারী সদস্য বা সাধারণ শিক্ষার্থীরাও এর শিকার হতে পারেন। এর ফলে রাজনীতি থেকে নারীদের সরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হবে, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যে জানানো হয়, গত ২৫ জানুয়ারি যশোর-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের নারী নেত্রীদের ওপর অতর্কিত হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর এলাকায় সংঘটিত এই হামলায় অন্তত দুইজন আহত হন। অভিযোগ করা হয়, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের একদল কর্মী এই হামলা চালায় এবং নারী কর্মীদের মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।

একই দিনে চুয়াডাঙ্গায় দলটির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় নারী কর্মীদের বাধা দেওয়া ও মারধরের ঘটনা ঘটে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সময় একদল কর্মী তাদের ওপর চড়াও হন এবং এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এই ঘটনায় ৫ জন নারী কর্মী আহত হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াতের, ১১ ঘটনার সচিত্র তথ্য প্রকাশ

আপডেট সময় : ১০:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬