ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ: হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের হিসাব তলব দুদকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জালিয়াতি ও অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হামীম গ্রুপের ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদন তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে গ্রুপটির সোয়েটার ফ্যাক্টরি, ডেনিম মিল, পলি ব্যাগ ইন্ডাস্ট্রি, পাটকল, রাসায়নিক কারখানা, পরিবহন ও চা-বাগানসহ ১০টি প্রতিষ্ঠানের নিরীক্ষিত হিসাব বিবরণী চাওয়া হয়েছে।

গত রোববার দুদকের বিশেষ অনুসন্ধান টিমের প্রধান ও পরিচালক আবুল হাসনাত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিভিন্ন ব্যাংক এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) পাঠানো হয়েছে। চিঠিতে হামীম গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের বিস্তারিত বার্ষিক আর্থিক প্রতিবেদন বা অডিট রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, হামীম গ্রুপের বিরুদ্ধে ওঠা জালিয়াতি ও অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্ত কার্যক্রমে আশানুরূপ গতি না আসায় বর্তমানে নথিপত্র সংগ্রহের মাধ্যমে অনুসন্ধান প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

মূলত ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক লেনদেন, কর সংক্রান্ত তথ্য এবং আর্থিক নথিতে কোনো ধরনের অসঙ্গতি বা অবৈধ লেনদেনের প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করতেই এই উদ্যোগ নিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ: হামীম গ্রুপের ১০ প্রতিষ্ঠানের হিসাব তলব দুদকের

আপডেট সময় : ০৫:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬