ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নারীদের ব্যক্তিস্বাধীনতা ও কর্মসংস্থান রক্ষায় ধানের শীষে ভোট দিন: ইশরাক হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নারী ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল ক্ষমতায় এলে নারীদের চলাফেরা, ব্যক্তিস্বাধীনতা এবং কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হতে পারে। মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভোটাধিকার রক্ষায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যত কষ্টই হোক, নির্বাচনের দিন লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে তারা নারীদের গৃহবন্দী করে ফেলার পরিকল্পনা করতে পারে। এতে কেবল নারীদের ব্যক্তিস্বাধীনতাই হরণ হবে না, বরং তাদের কর্মসংস্থানের পথও রুদ্ধ হয়ে যাবে। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল হিসেবে ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীর নাগরিক সমস্যার চিত্র তুলে ধরে ইশরাক হোসেন বলেন, বর্তমান নগরীর অবস্থা অত্যন্ত নাজুক। ভাঙাচোরা রাস্তাঘাট, ময়লা-আবর্জনার স্তূপ এবং দখল হয়ে যাওয়া জলাশয় ও ফুটপাত সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বর্ষা মৌসুম আসার আগেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। অথচ যারা ক্ষমতায় আসতে চায়, তাদের কাছে নগরীর শিক্ষা, স্বাস্থ্য বা পরিবেশ দূষণ রোধে কার্যকর কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, প্রতিপক্ষ কেবল ‘চাঁদাবাজি’র ভাঙা রেকর্ড বাজাচ্ছে। অথচ আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। যারা বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত, অপরাধমূলক কর্মকাণ্ডে তাদেরই সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা বেশি।

নির্বাচনী প্রচারণায় ইশরাক হোসেন বিএনপি’র দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি আগামী দিনে ঢাকাকে একটি দূষণমুক্ত ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চায়। একইসঙ্গে আগামী ২৫ থেকে ৫০ বছরের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অশালীন ভাষার সমালোচনা না করে ব্যালটের মাধ্যমে তার জবাব দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে তিনি একটি সমৃদ্ধ ও উন্নত আগামী উপহার দিতে বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

নারীদের ব্যক্তিস্বাধীনতা ও কর্মসংস্থান রক্ষায় ধানের শীষে ভোট দিন: ইশরাক হোসেন

আপডেট সময় : ০৩:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬