ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনদুর্ভোগ লাঘব ও আধুনিক ঢাকা-৫ গড়ার প্রত্যয় নবী উল্লাহ নবীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন। মঙ্গলবার সকাল থেকে অত্র নির্বাচনী এলাকার ৭০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বাজার এবং আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এলাকার দীর্ঘদিনের নানা সমস্যার কথা তার সামনে তুলে ধরা হয়।

গণসংযোগকালে নবী উল্লাহ নবী ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের খোঁজ-খবর নেন। স্থানীয়রা বিশেষ করে রাস্তাঘাটের জরাজীর্ণ দশা, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনাজনিত জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং গ্যাস সমস্যার কথা প্রার্থীর কাছে বিস্তারিতভাবে বর্ণনা করেন। সাধারণ মানুষের এসব দুর্ভোগের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের জোরালো আশ্বাস দেন তিনি।

এ সময় নবী উল্লাহ নবী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ঢাকা-৫ আসনকে একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়ন ও জনসেবা নিশ্চিত করাই হবে আগামী দিনের মূল লক্ষ্য।

গণসংযোগ চলাকালে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, নবী উল্লাহ নবী একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিক হিসেবে এলাকায় সুপরিচিত। তাকে বিজয়ী করতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মধ্যে এই গণসংযোগ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাবিক নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের দূত: নৌ প্রতিমন্ত্রী

জনদুর্ভোগ লাঘব ও আধুনিক ঢাকা-৫ গড়ার প্রত্যয় নবী উল্লাহ নবীর

আপডেট সময় : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬