ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনে জিতলে প্রতিশোধ নয়, ক্ষমা করা হবে: জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে দল জয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না, বরং সকলকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, যারা কালো টাকার মাধ্যমে অন্যায়ভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ এবং সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হবে। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মানুষের সম্পদ ও সম্মানের দিকে কেউ হাত বাড়াতে পারবে না এবং কোনো আধিপত্যের কাছে তারা মাথা নত করবে না।

জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও তাদের সম্মানহানির অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, একদিকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে – এটি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? তিনি বলেন, অতীতে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের অনেকেই আজ অত্যাচারীর ভূমিকা পালন করছেন। তবে বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে এবং তারা এই পুরোনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে সংস্কার চায়।

ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্য রাখেন।

এছাড়াও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম জনসভায় বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

নির্বাচনে জিতলে প্রতিশোধ নয়, ক্ষমা করা হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬