ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পাটওয়ারীর ওপর হামলা: তারেক-মির্জা আব্বাসের নির্দেশ ও সম্মতির অভিযোগ নাহিদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মির্জা আব্বাস এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে অভিযোগের তীর ছুড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, এই হামলা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদের দ্বারা পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ করেন।

নাহিদ ইসলাম এই হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদিকে ভালো ভালো কথা বলে অন্যদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের দ্বৈত নীতি ও সহিংস রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, হাবিবুল্লাহ বাহার কলেজ প্রশাসন এবং বিএনপি নেতৃত্বের প্রতি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা দেখতে চাই, নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়। যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী ১২ তারিখে রাজপথে এর বাকি জবাব দেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

পাটওয়ারীর ওপর হামলা: তারেক-মির্জা আব্বাসের নির্দেশ ও সম্মতির অভিযোগ নাহিদের

আপডেট সময় : ০৬:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬