ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে ‘চরম অপমান’ বললেন জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বোলার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়াকে ‘দেশের প্রতি চরম অপমান’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ক্রিকেট বিশ্বে মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে আলোকিত করেছেন। অথচ এই তরুণ ক্রিকেটারকে প্রতিবেশী দেশ একটি ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণের সুযোগ দেয়নি। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটি একটি চরম অপমানজনক ঘটনা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেট বোর্ড এমন একটি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে ভারতে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমাদের দাবি ছিল টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমাদের এই যৌক্তিক দাবিটি গ্রহণ করেনি। আমরা এ বিষয়ে অত্যন্ত দুঃখিত ও লজ্জিত।”

আইসিসির প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “এখনো সময় আছে। আমরা অনুরোধ করছি, আপনারা আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে ‘চরম অপমান’ বললেন জামায়াত আমির

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬