ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিলেটে লন্ডগামী বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ঘষা, ফ্লাইট বিলম্বিত

ফ্লাইটটি আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিমানটি এখনো ছাড়তে পারেনি।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, বিমানটি স্বাভাবিক নিয়মেই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। সব প্রস্তুতি যখন শেষ, ঠিক সেই মুহূর্তে বোর্ডিং ব্রিজটি সরে আসার সময় বিমানের ইঞ্জিনের সাথে সেটির ঘষা লাগে। যেহেতু এটি একটি দীর্ঘ দূরত্বের যাত্রা, তাই বিমানটি এখন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে দুপুর আড়াইটার দিকে অন্য একটি বিমানের ব্যবস্থা করে যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ওই বিমানে মোট ২৬২ জন যাত্রী ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

সিলেটে লন্ডগামী বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ঘষা, ফ্লাইট বিলম্বিত

আপডেট সময় : ০২:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫