ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালকের স্ত্রী’র জমি-ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর মালিকানাধীন ১৪৮ শতাংশ জমি ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার নামে থাকা প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ জারি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে এই মর্মে আবেদন করেছিলেন যে, আসামি শাহরিন আক্তার শিল্পীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা জরুরি। শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, প্রশ্নফাঁস-কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা দায়ের করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালকের স্ত্রী’র জমি-ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬