ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতারণার অভিযোগে ইউনিলিভারের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাহারুল ইসলাম মোল্লাসহ পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বুধবার (২১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য কর্মকর্তারা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ক্লাস্টার হেড সৈয়দ জিকরুল বিন জমির, সিনিয়র টেরিটরি ম্যানেজার (ওয়ারী) এম সোয়াইব কামাল, এরিয়া ম্যানেজার, সেন্ট্রাল এবং কনজুমার কেয়ার (ফাইন্যান্স) ডিরেক্টর জিন্নিয়া হক।

বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিলিভারের পরিবেশক ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’ গত বছরের ৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দেন। সিআইডির তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম গত ৫ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতায় পাকিস্তান, বৈঠক নিয়ে কাটছে না ধোঁয়াশা

প্রতারণার অভিযোগে ইউনিলিভারের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬