ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি রাত ১০টায় কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে একটি দল ভেড়ামারা বাসস্ট্যান্ড রোডে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করেন।

বিজ্ঞাপন

প্রাগপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী সাজবুর হোসেন (৪২)-এর কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার টাকা।

গ্রেফতারকৃত সাজবুর হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার বাসিন্দা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিট প্রশ্নফাঁস: মিম-সংস্কৃতিতে ‘আর্লিং হল্যান্ড’ এখন প্রতিবাদের প্রতীক

ভেড়ামারায় বাস থেকে মাদক জব্দ, কারবারি আটক

আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬