ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের দাবি এটিএম আজহারের, জুলাই গণভোট বাস্তবায়নের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক আগেই অপসারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি রাষ্ট্রপতিকে ‘খুনি হাসিনার দোসর’ আখ্যা দিয়ে দ্রুত তাকে পদ থেকে সরিয়ে আইনের আওতায় আনার দাবি জানান। তার মতে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে জনগণের প্রত্যাশা ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে সেই পদও জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না।

বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম ‘জুলাই গণভোট’ প্রসঙ্গে বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো গড়িমসি করতে পারে না। জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে তার রাজনৈতিক পরিণতি সরকারকেই বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় সংসদের ভেতরে সাংবিধানিকভাবে এবং সংসদের বাইরে জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের প্রত্যক্ষ মতামতকে উপেক্ষা করা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, গণভোটে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, সেটি দ্রুত বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকার সংস্কৃতি বাংলাদেশে বারবার রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে সংসদ ও সংসদের বাইরে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়ায় মানবপাচার: পাসপোর্ট-অর্থ আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে মূলহোতা গ্রেপ্তার

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের দাবি এটিএম আজহারের, জুলাই গণভোট বাস্তবায়নের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬