ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিক্ষার্থীর চোখ নষ্ট, চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন এবং তার ডান চোখটি প্রায় নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। সাব্বিরের বড় ভাই সুলতান জানান, উল্লাপাড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর জামতৈল স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে ট্রেনের জানালা দিয়ে ছোড়া একটি বড় পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করে। এতে তার ডান চোখের কর্নিয়া সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং চোখের নিচের হাড় ভেঙে যায়। একই সঙ্গে মাথায়ও গুরুতর আঘাত পান তিনি।

ঘটনার পর সাব্বিরকে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। আঘাতের মাত্রা নির্ণয়ে তার সিটি স্ক্যান করা হবে।

সাব্বিরের ভাই সুলতান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই রেলপথের আশেপাশে অবস্থানকারী বখাটে বা মাদকসেবীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, রেলপথের কয়েকটি স্থানে প্রায়ই বখাটে ও মাদকসেবীদের আড্ডা বসে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে, উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী কোনো এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আহতের পরিবার চিকিৎসা শেষে মামলা করার কথা জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ: উত্তাল ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিক্ষার্থীর চোখ নষ্ট, চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬