নেত্রকোণার মোহনগঞ্জ-নেত্রকোণা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুরে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সামনে কান্দলীয়র কালিবাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. এরশাদ মিয়া (৪৫)। তিনি বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে আসা একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ মোট ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে এরশাদ মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। নেত্রকোণা মডেল থানার এসআই প্রভাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন এবং তারা সহযোগিতা চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহত এরশাদের গ্রামের বাড়ি সিংধায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















