ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি আগামীকাল শুক্রবারের এই কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে।
এক্সের ওই বার্তায় আয়োজকদের উদ্দেশে বলা হয়েছে, প্রতিটি সমাবেশের সম্মুখভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে পড়ে শোনানো হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিজেপির এই বিক্ষোভের ডাক এমন এক সময়ে এলো যখন প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।
রিপোর্টারের নাম 























