এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ‘সন্তুষ্ট হতে না পেরে’ দেশের ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। পাবলিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ প্রতি বছরই পেয়ে থাকেন শিক্ষার্থীরা।শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ৬৬ হাজার পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন ৭ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষা বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। আগামী ১৬ নভেম্বরের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফলাফল দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসাবে ১৬ নভেম্বর এই সময়সীমা পূর্ণ হচ্ছে। তাই ১৬ নভেম্বরের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ পান। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের এই আবেদন করতে হয়েছে।
বোর্ডভিত্তিক আবেদনের সংখ্যা (শিক্ষার্থী ও পত্র):
শিক্ষা বোর্ডের নামআবেদনকারী পরীক্ষার্থীপুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা পত্রের সংখ্যাঢাকা বোর্ড৬৬ হাজার ১৫০ জন১ লাখ ৩৬ হাজার ৫০৬টিকুমিল্লা বোর্ড২২ হাজার ৫০৩ জন৪২ হাজার ৪৪টিরাজশাহী বোর্ড২০ হাজার ৯২৪ জন৩৬ হাজার ১০২টিযশোর বোর্ড২০ হাজার ৩৯৫ জন৩৬ হাজার ২০৫টিচট্টগ্রাম বোর্ড২২ হাজার ৫৯৫ জন৪৬ হাজার ১৪৮টিসিলেট বোর্ড১৩ হাজার ৪৪ জন২৩ হাজার ৮২টিবরিশাল বোর্ড৮ হাজার ১১ জন১৭ হাজার ৪৮৯টিদিনাজপুর বোর্ড১৭ হাজার ৩১৮ জন২৯ হাজার ২৯৭টিময়মনসিংহ বোর্ড১৫ হাজার ৫৯৮ জন৩০ হাজার ৭৩৬টিকারিগরি শিক্ষা বোর্ড১২ হাজার ৭ জন১৫ হাজার ৩৭৮টিমাদ্রাসা শিক্ষা বোর্ড৭ হাজার ৯১৬ জন১৪ হাজার ৭৩৩টি
রিপোর্টারের নাম 























