ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে অভিযানে গিয়ে নিহত র‌্যাব কর্মকর্তার জানাজা আজ, দাফন হবে কুমিল্লায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত এই বিজিবি কর্মকর্তা প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের ১৬ সদস্যের একটি আভিযানিক দল অভিযানে গেলে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে র‌্যাবের ওপর অতর্কিত আক্রমণ চালায়। আকস্মিক এই হামলায় আভিযানিক দলটি কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়লে র‌্যাব-৭-এর উপ-পরিচালক আব্দুল মোতালেবসহ চার সদস্য সন্ত্রাসীদের কবলে পড়েন। ল্যান্স নায়েক এনাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফকে একটি ঘরে আটকে রেখে দীর্ঘক্ষণ নির্যাতন চালায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মোতালেব হোসেন ভুইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক আলাউল হোসেন। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় বাহিনীর প্রতিটি সদস্য শোকাহত। দুপুরে পতেঙ্গা কার্যালয়ে অনুষ্ঠিতব্য জানাজায় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত থাকবেন। জানাজা শেষে মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্যমতে, হামলার সঙ্গে জড়িত মূল হোতারা ঘটনার পরপরই দুর্গম পাহাড়ের ভেতরে আত্মগোপন করেছে। নিরাপত্তার স্বার্থে সাধারণের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে।

আজ দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড় কেটে গড়ে তোলা একটি দুর্গম বসতি, যা দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ, র‌্যাবসহ সকল বাহিনীর সমন্বয়ে খুব শীঘ্রই একটি বড় ধরনের যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে স্থবিরতায় বাংলাদেশে খাদ্য নিরাপত্তার শঙ্কা

সীতাকুণ্ডে অভিযানে গিয়ে নিহত র‌্যাব কর্মকর্তার জানাজা আজ, দাফন হবে কুমিল্লায়

আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬