আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। একই সঙ্গে সুবিধাজনক সময়ে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে মোজাফফর হোসেনকে সেনা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর এবং নির্দিষ্ট সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতির আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করে। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে আনার অনুমতি দেওয়া হয়েছে, তবে তিনি সেনা কারাগারেই থাকবেন।
রিপোর্টারের নাম 






















