মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর তাদের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা নবায়ন করে এই নির্দেশনা জারি করেছে।
পররাষ্ট্র দফতরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো মুহূর্তে তা আরও মারাত্মক রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন স্থানে মার্কিন কূটনৈতিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানতে পারে, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও ঝুঁকিতে রয়েছে।
বিশেষ সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইট বাতিল বা ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত ওই অঞ্চল বা এর ওপর দিয়ে যাতায়াত এড়িয়ে চলতে বা ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























