পরশুরামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ জানুয়ারি) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ।
বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আযম চৌধুরী সিরাজ,উপজেলা যুবদলের আহবায়ক সামছুল আলম শাকিল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন,বিএনপি জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শহীদ জিয়াউর রহমান। এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। দেশ গড়তে শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।
রিপোর্টারের নাম 

























