ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইবি প্রেস ক্লাবের নতুন সভাপতি আবির, সাধারণ সম্পাদক নাজমুল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির হোসেন (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী নাজমুল হুসাইন (ডিবিসি টেলিভিশন)।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) প্রেস কর্নারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ড. কানন আজিজ।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নুর আলম (নয়া শতাব্দী), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ ইব্রাহিম (সমকাল), দপ্তর সম্পাদক জিসান নজরুল (সময়ের আলো), কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ফরহাদ (সারাবাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন রাজা (সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমাদ গালিব (ডেইলি মেসেঞ্জার) এবং ক্রীড়া সম্পাদক মানিক হোসেন (আলোকিত বাংলাদেশ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ), আজাহারুল ইসলাম (জনকণ্ঠ), আরিফ বিল্লাহ্ (দৈনিক শিক্ষা) ও ইরফান উল্লাহ (জাগো নিউজ)।

নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি আবির হোসেন বলেন, “যাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, সবাইকে ধন্যবাদ। আমার আগে যারা প্রেস ক্লাবে ছিলেন, তারা যেভাবে সুস্থ, ন্যায়নিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন, সেই ধারা আমি আগামীতেও অব্যাহত রাখব। এই জন্য সকলের দোয়া, শুভকামনা এবং সহযোগিতা কামনা করছি।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগদান

ইবি প্রেস ক্লাবের নতুন সভাপতি আবির, সাধারণ সম্পাদক নাজমুল

আপডেট সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫