ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গুঞ্জন পেরিয়ে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ মিশা সওদাগর

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সাম্প্রতিক ব্লকবাস্টার ‘তুফান’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এবার নতুন খবর হলো, ‘তুফান’-এর সাফল্যের পর আবারও রায়হান রাফীর নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে এই ছবির বেশিরভাগ অংশের কাজ সম্পন্ন করেছেন মিশা।

জানা গেছে, রায়হান রাফী এবার একটি নারীপ্রধান গল্পে ঈদের সিনেমা নির্মাণ করছেন। ‘প্রেশার কুকার’ নামের এই ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমার গল্পে তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন যাত্রা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং বাস্তবতার কশাঘাত ফুটিয়ে তোলা হয়েছে। এই তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

ছবিটিতে কোনো নির্দিষ্ট নায়ক না থাকলেও পুরুষ চরিত্রের উপস্থিতি রয়েছে, যা গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এই পুরুষ চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও, তা সঠিক ছিল না। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।

যদিও এই বিষয়ে সিনেমার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নির্ভরযোগ্য একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

গুঞ্জন পেরিয়ে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ মিশা সওদাগর

আপডেট সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬