অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০০৫ সালে খেলাপি ঋণের হার ছিল ১৩.১৬ শতাংশ, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৭৩ শতাংশ। এর পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, ২০০৫ সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৭.৩০ শতাংশ, যা ২০২৫ সালের শেষে ঋণাত্মক ২.৬৪ শতাংশে নেমে এসেছে। ২০০৫-০৬ অর্থবছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৮.৩০ শতাংশ থাকলেও, তা কমে ২০২৪-২৫ অর্থবছরে ৬.৫০ শতাংশে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 



















