ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা: বেরোবিতে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পরীক্ষার্থীর নাম জি এম সারোয়ার আহমেদ। কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ওই পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, জালিয়াতির উদ্দেশ্যে ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখায় ওই পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত কোনো বড় চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বসে এ বিষয়ে চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এদিকে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ জানান, পরীক্ষার্থী যদি কেন্দ্রের ভেতরে কোনো অসদুপায় অবলম্বন করেন বা তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়, তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর যদি কেন্দ্রের বাইরে কোনো অপরাধ সংঘটিত হয়, তবে তা প্রচলিত আইনের আওতায় পড়বে। এই ধরনের ঘটনায় সাধারণত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে অথবা পুলিশের মাধ্যমে প্রচলিত আইনে মামলা দায়ের করা হতে পারে।

ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীয়ায় অবৈধ জ্বালানি তেলসহ আটক ৩, লরি জব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা: বেরোবিতে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

আপডেট সময় : ০২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬