ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা শুরু শনিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়াসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থী উপস্থিতি ও পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা শুরু শনিবার

আপডেট সময় : ১১:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫