ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে সামসুল-ইমরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ’-এর নতুন পরিচালক হিসেবে সামসুল আলম এবং সহকারী পরিচালক হিসেবে ইমরান হাসান মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার সংগঠনটির আয়োজিত এক শিল্পী সমাবেশে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মুজাহিদ ফয়সল এবং সদ্য বিদায়ী পরিচালক আহমেদ রায়হান যৌথভাবে এই ঘোষণা দেন।

নব মনোনীত পরিচালক সামসুল আলম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, সহকারী পরিচালক ইমরান হাসান আরবি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল মোমেনিন মানিক বলেন, “আমি আশা করি, এই নতুন নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মে দিবসে থিয়েটার পাড়ায় উৎসব: আরণ্যক ও বটতলার বিশেষ আয়োজন

রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃত্বে সামসুল-ইমরান

আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬