রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর-চারঘাট সড়কে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মানিক চাঁদ (৬০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিবলু হোসেন (২৮) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বানেশ্বর-চারঘাট সড়কের খবির হাজির পাঁচতলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক চাঁদ চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের বাসিন্দা ছিলেন। আহত শিবলু হোসেনও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের ভাষ্যমতে, একটি বেপরোয়া ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দ্রুত আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু হোসেনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 




















