ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ৮টায় উপজেলার পৌরসভার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পর শনিবার সকাল পৌনে ৭টায় তিনি মারা যান।

নিহত ইলিয়াস শেখ উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা বাকু শেখের ছেলে। দুর্ঘটনায় আহত অপরজন হলেন মোটরসাইকেল চালক সোতাশী গ্রামের সেলিম মিয়ার ছেলে সোহাগ মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইলিয়াস শেখ সাইকেলযোগে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বোয়ালমারীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সাইকেলসহ ইলিয়াস শেখকে কয়েক গজ টেনে নিয়ে যায়। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ইলিয়াস শেখকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে শনিবার সকাল পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইলিয়াস শেখের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী তাসলিমা বেগম (৩০) এবং তিন ছেলে—তাজিম (১৫), শামীম (১০) ও চার বছর বয়সী শাহিনকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিদের সরাসরি ইমিগ্রেশনে যোগাযোগের নির্দেশ, সতর্ক করল দূতাবাস

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

আপডেট সময় : ০৯:৩৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬