ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সম্প্রতি ৩৫ বছরে পদার্পণ করেছে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে গত শুক্রবার, ১৬ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়টির উত্তরার নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা ও আইইউবিএটির নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্টার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। এই সভায় আইইউবিএটির শিক্ষা, গবেষণা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। এর প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক ও খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা ও গবেষণার গুণগত মানের দিক থেকে আইইউবিএটি দীর্ঘকাল ধরে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মে দিবসে থিয়েটার পাড়ায় উৎসব: আরণ্যক ও বটতলার বিশেষ আয়োজন

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬