ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জুরাইনে সিএনজি চালক পাপ্পু হত্যা: মূলহোতা বাপ্পারাজ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনে সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। বুধবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে বাপ্পারাজকে গ্রেপ্তার করা হয়।

গত ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কদমতলী থানাধীন জুরাইনের কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। র‍্যাব জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ এবং তার সহযোগীরা পাপ্পু শেখকে লক্ষ্য করে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি গুরুতর স্থানে লাগলে পাপ্পু ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই র‍্যাব-১০ পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তা করে আসছিল।

গ্রেপ্তারকৃত বাপ্পারাজের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ কদমতলী থানায় মোট আটটি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে আরও দুই আসামি— ইউসুফ সরদার (৪৫) ও উজ্জল ওরফে কাঞ্চি (৩০) –কে র‍্যাব গ্রেপ্তার করেছিল।

গ্রেপ্তারকৃত বাপ্পারাজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

জুরাইনে সিএনজি চালক পাপ্পু হত্যা: মূলহোতা বাপ্পারাজ গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬